Country

2 years ago

Union Ministry of Home Affairs: পঞ্চায়েত ভোটে প্রথম দফায় ৩১৫ কোম্পানি বাহিনী বরাদ্দ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

Union Ministry of Home Affairs allocated 315 company forces in the first phase of panchayat polls
Union Ministry of Home Affairs allocated 315 company forces in the first phase of panchayat polls

 

নয়াদিল্লি, ২৩ জুন: পঞ্চায়েত ভোটের জন্য প্রথম দফায় ৩১৫ কোম্পানি বাহিনী বরাদ্দ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শুক্রবারই একটি বিজ্ঞপ্তি জারি করে বাহিনীর সংখ্যা জানানো হয়েছে। কেন্দ্রের কাছে মোট ৮২২ কোম্পানি বাহিনী চাওয়া হয়েছিল। শীঘ্রই বাকি বাহিনীও বরাদ্দ করা হবে বলে সূত্রের খবর। এছাড়া ভিনরাজ্যের স্পেশাল আর্মড পুলিশও বরাদ্দ করা হয়েছে।

৮ জুলাই একদফায় হবে পঞ্চায়েত ভোট। তার আগে দফায় দফায় বাহিনী আসবে রাজ্যে। বরাদ্দ হওয়া ৩১৫ কোম্পানির মধ্যে রয়েছে ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও ভিনরাজ্যের স্পেশাল আর্মড পুলিশ বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫০ কোম্পানি সিআরপিএফ, ৬০ কোম্পানি বিএসএফ, ২৫ কোম্পানি সিআইএসএফ, ২০ কোম্পানি আইটিবিপি, ২৫ কোম্পানি এসএসবি ও ২০ কোম্পানি আরপিএফ পাঠানো হচ্ছে। অসম, বিহার, ঝাড়খণ্ড ও ওডিশা থেকে ১০ কোম্পানি করে পুলিশ আসবে রাজ্যে। উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ থেকে ২০ কোম্পানি করে পুলিশ আসবে। এছাড়া ত্রিপুরা, মিজোরাম, সিকিম, অরুণাচল প্রদেশ, মেঘালয় ও মহারাষ্ট্র থেকে ৫ কোম্পানি করে বাহিনী আনা হচ্ছে।

বাহিনী মোতায়েন নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রাথমিকভাবে ২২ জেলার পঞ্চায়েত নির্বাচনে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। বিরোধীদের করা মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম নির্দেশ দিয়েছিলেন, ২০১৩ সালের থেকে কম বাহিনী মোতায়েন করা যাবে না। এই নির্দেশ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে কমিশন আরও ৮০০ কোম্পানি চায়। তবে বিরোধীদের দাবি, সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। এই দাবি নিয়ে আদালতের দ্বারস্থও হবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।


You might also like!