Country

3 years ago

Sadhvi Niranjan Jyoti at Ramakrishna Mission:মুর্শিদাবাদের সারগাছি রামকৃষ্ণ মিশন সেবাতীর্থে সাধ্বী নিরঞ্জন জ্যোতি, মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

Sadhvi Niranjan Jyoti at Ramakrishna Mission
Sadhvi Niranjan Jyoti at Ramakrishna Mission

 

মুর্শিদাবাদ, ২১ এপ্রিল : মুর্শিদাবাদের সারগাছি রামকৃষ্ণ মিশন সেবাতীর্থে শুক্রবার ভোরে মন্দির দর্শনে যান কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন এবং ক্রেতা সুরক্ষা ,গণবণ্টন, খাদ্য দফতরের রাষ্ট্রমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি।

এদিন সকাল সাতটায় তিনি সেবাতীর্থে উপস্থিত হন। সেখানে কেন্দ্রীয় মন্ত্রীর হাতে আশ্রমে বোনা বস্ত্র, উৎপাদিত দ্রব্য ও স্মারক তুলে দিয়ে তাঁকে স্বাগত জানান সেবাতীর্থের সম্পাদক স্বামী বিশ্বময়ানন্দ ও কৃষি বিজ্ঞান কেন্দ্রের চিফ সায়েন্টিস্ট ড: সুজন বিশ্বাস। মন্ত্রীকে কাছে পেয়ে, স্বামী অখন্ডানন্দের স্মৃতিধন্য সারগাছি ষ্টেশনে হাজারদুয়ারী এক্সপ্রেসের স্টপেজ ও কৃষিবিজ্ঞান কেন্দ্রে ফুড টেস্টিং ল্যাব স্থাপনের আর্জি জানান সেবাতীর্থের অভিভাবক স্বামী বিশ্বময়ানন্দ।

একই দিন ভারতবর্ষের প্রথম রামকৃষ্ণ মিশন মুর্শিদাবাদের সারগাছির সেবাতীর্থ এর পক্ষ থেকে ঈদের আগে এলাকার ১৭৩ জন মুসলিম ধর্মাবলম্বী নারী-পুরুষকে আশ্রমের তত্বাবধানে বোনা শাড়ি ও ধূতি উপহার দিয়ে সম্প্রীতির অনন্য নজিরও সৃষ্টি করেন আশ্রমিকরা।




You might also like!