Country

2 years ago

Maldives:আরও চাপে মালদ্বীপ, এ বার সে দেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব করল ভারত

Maldives High Commissioner Ibrahim Shaheeb summoned by New Delhi
Maldives High Commissioner Ibrahim Shaheeb summoned by New Delhi

 

নয়াদিল্লি, ৮ জানুয়ারি : ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার দায়ে রবিবারই তিন মন্ত্রীকে সাসপেন্ড করেছে মালদ্বীপ সরকার। এবার সেই দেশের ওপর আরও চাপ বাড়িয়ে মালদ্বীপের রাষ্ট্রদূতকে তলব করল ভারত। সোমবার সকালেই মালদ্বীপের রাষ্ট্রদূত ইব্রাহিম সাহিবকে ডেকে পাঠানো হয়। এদিন সকালে দিল্লির সাউথ ব্লকে বিদেশ মন্ত্রকের দফতরে ঢুকতে দেখা যায় মালদ্বীপের এই কূটনীতিককে। কিছু সময় পরে তাঁকে সেখান থেকে বেরিয়ে যেতেও দেখা যায়।

উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেই সফরের বেশ কিছু ছবি এবং ভিডিও প্রকাশ্যে আসতেই মালদ্বীপের তিন মন্ত্রী এবং বেশ কিছু রাজনীতিক কুরুচিকর মন্তব্য করেন। পরে অবশ্য বিতর্কের মুখে পোস্টগুলি মুছে দেওয়া হয়। এই আবহে সোমবার দিল্লির সাউথ ব্লকে বিদেশ মন্ত্রকের দফতরে ঢুকতে দেখা যায় মালদ্বীপের রাষ্ট্রদূত ইব্রাহিম সাহিবকে।


You might also like!