
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আশঙ্কাই সত্যি হল। প্রথম দিনেই প্রবল ভিড়ে বিশৃঙ্খলা অযোধ্যার রাম মন্দিরে। প্রশাসন সূত্রে খবর, এই ঘটনায় বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। তৈরি হয়েছে পদপৃষ্টের মতো পরিস্থিতি। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কার্যত বন্ধ করে দেওয়া মূল দরজা। সোমবার উদ্বোধনের পর এদিন সকালে সবার জন্য প্রথমবার মন্দিরের দরজা খোলা হয়েছিল।
এদিন সকালে প্রথম দরজা খোলার পর হুড়োহুড়ি পড়ে যায়। পুলিশ জানিয়েছে, মূল গেটে কিছুক্ষণের জন্য ধস্তাধস্তিও হয়েছে। তবে বেলা গড়াতে তা স্বাভাবিক হয়ে যায়।
অনেক পূণ্যার্থী জানিয়েছেন, রামলালাকে দেখার জন্য তাঁরা ভোর তিনটে থেকে এসে মন্দিরে লাইন দিয়েছিলেন। প্রবল ঠান্ডাকে উপেক্ষা করে শুরু দিনেই লাখো ভক্তের সমাগম হয়েছিল বলেই দাবি মন্দির কর্তৃপক্ষের।
তাদের ওয়েব সাইট থেকে জানা গিয়েছে, সকাল সাতটা থেকে মন্দির বেলা সাড়ে ১১টা পর্যন্ত খোলা রয়েছে। আবার দুপুরে ২টো থেকে খুলবে মন্দির। আরতির পর সন্ধ্যায় বন্ধ হবে মন্দির।
