Country

2 years ago

TMC MP Meet Anubrata Meet Tihar:অনুব্রত মণ্ডলের শারীরের খোঁজ নিতে দিল্লিতে দলের দুই সাংসদ

Anubrata Mandal
Anubrata Mandal

 

নয়াদিল্লি, ২ জুন  : তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের শারীরিক পরিস্থিতির খোঁজ নিতে দিল্লি গেলেন দলের দুই সাংসদ।

তৃণমূল সূত্রের খবর, দলের রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং বোলপুরের সাংসদ অসিত মাল শুক্রবার জেলবন্দি অনুব্রতের সঙ্গে দেখা করেন। শুক্রবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এই দেখা করার জন্য তিহাড় জেল কর্তৃপক্ষ প্রয়োজনীয় অনুমতিও দেন। রাজ্যের শাসকদলের তরফে আনুষ্ঠানিক ভাবে অবশ্য এই বিষয়ে কিছু জানানো হয়নি।

দলে ‘দক্ষ সংগঠক’ হিসাবে পরিচিত অনুব্রত একাধিক ভোট বৈতরণী পার করিয়েছেন বলে মনে করেন তৃণমূল নেতৃত্ব। নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত এবং জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়কে দল সমস্ত পদ থেকে সরিয়ে দিলেও গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রতের ক্ষেত্রে তেমন কোনও পদক্ষেপ করেনি দল। বরং, বীরভূমের জেলা সভাপতি হিসাবে তাঁকেই রেখে দিয়েছে।

দলের শীর্ষ নেতৃত্ব বহু বার প্রকাশ্যেই তাঁর পাশে দাঁড়ানোর ‘ইঙ্গিত’ দিয়েছেন। এর আগে দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত দলের দুই যুবনেতাকেও বহিষ্কার করেছিল তৃণমূল। সে দিক থেকে দেখতে গেলে এই প্রথম দলের জেলবন্দি কোনও নেতাকে দেখতে গেল তৃণমূলের প্রতিনিধিদল।

রাজনীতির কারবারিদের একাংশ মনে করছেন, দলের উচ্চ নেতৃত্বের অনুমোদনক্রমেই অনুব্রতকে দেখতে গেলেন দুই সাংসদ। দল যে এই ‘বিপদের দিনে’ও অুনুব্রতর পাশে আছে, সেই বার্তাই যেন দিল দলীয় প্রতিনিধিদের তিহাড়-সফর। শিয়রেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে দল যে তাঁর ‘পাশে’ আছে, তৃণমূলের তরফে অনুব্রতকে সেই বার্তাও দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

বীরভূমের দাপুটে তৃণমূল নেতা হিসেবেই পরিচিত অনুব্রত মণ্ডল 'কেষ্ট'। ২০২২ সালের আ গস্টে গরুপাচার মামলায় জড়িত থাকার অভিযোগে বোলপুরের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে সিবিআই৷ তাঁর বিপুল সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ তিনি দীর্ঘদিন আসানসোলে সিবিআই সংশোধনাগারে বন্দি ছিলেন৷


You might also like!