
তিরুবনন্তপুরম, ২৪ ডিসেম্বর : কেরলের পিনারাই বিজয়নের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন দুই মন্ত্রী। রবিবার কেরলের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন পরিবহন মন্ত্রী অ্যান্টনি রাজু এবং বন্দর মন্ত্রী আহমেদ ডেভারকোভিল। এই দুই মন্ত্রী ইস্তফা দেওয়ায় কেরলে দু'টি মন্ত্রী পদ খালি হয়ে গেল। তবে, এই শূন্যতা পূরণ হয়ে যাবে আগামী ২৯ ডিসেম্বর।
নতুন দু'জন মন্ত্রী শপথ নেবেন আগামী ২৯ ডিসেম্বর। কেরলের নতুন মন্ত্রী হিসেবে শপথ নেবেন কে বি গণেশ কুমার এবং কদান্নাপল্লী রামচন্দ্রন। শপথ গ্রহণ অনুষ্ঠান হবে ২৯ ডিসেম্বর।
