Country

2 years ago

Coromandel Express: করমণ্ডলের এক্সপ্রেসেরর ঘটনায় টুইট মোদী-শাহের!

Narendra Modi (File Picture)
Narendra Modi (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বড় দুর্ঘটনার মুখোমুখি চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। শুক্রবার এই মর্মান্তিক ঘটনার পর টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখলেন,‘‘ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় আমি মর্মাহত। এই দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতেরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।’’তিনি আরও জানান যে তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছেন। পরিস্থিতি নিয়ে খোঁজখবর নিয়েছেন। তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ চলছে। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। 

দুর্ঘটনায় টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি লেখেন, ‘‘ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার খবর অত্যন্ত বেদনাদায়ক। এনডিআরএফ দল ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। অন্যান্য দলও উদ্ধারকাজে যোগ দিতে ছুটে গিয়েছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’’

ট্রেন দুর্ঘটনার জেরে হাওড়া থেকে দক্ষিণ ভারত যাওয়ার সমস্ত ট্রেন। বাতিল ওড়িশাগামী ট্রেনও। বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে উল্লেখযোগ্য,আপ জগন্নাথ এক্সপ্রেস, আপ পুরী এক্সপ্রেস, যশবন্তপুর এক্সপ্রেস, চেন্নাই মেল।

You might also like!