
উরি, ৫ এপ্রিল : লোকসভা ভোটের প্রাক্কালে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রুখে বড়সড় সাফল্য ভারতীয় সেনার। শুক্রবার ভোরে জঙ্গি দমন অভিযানে বড় সাফল্য পায় ভারতীয় সেনা। এদিন সাবুরা নালা উরি সেক্টরে ভারতীয় সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশের তৎপরতায় জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা বানচাল হয়ে যায়।
সেনা সূত্রে খবর, শুক্রবার ভোরে সেনা ও সন্ত্রাসীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। এদিন সকালে উরির নিয়ন্ত্রণরেখার রুস্তম পোস্ট এলাকায় জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে দেয় ভারতীয় সেনা। সূত্রের খবর, এক জঙ্গিকে খতম করতে সক্ষম হয়েছে যৌথবাহিনী।
