
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেলে একটি ব্য়াঙ্গাত্মক পোস্ট ঘিরে জল্পনা। পোস্টে কংগ্রেসকে বিদ্রুপ করা হয়েছে। পোস্টটিতে রাজস্থান, মধ্য প্রদেশে, ছত্তিশগড়ে কংগ্রেসের হারের প্রসঙ্গে ব্যাঙ্গাত্মক ভঙ্গিমায় আক্রমণ করা হয়েছে হাত শিবিরকে।
এক্স হ্যান্ডেলের এই পোস্টটি ইতিমধ্য়েই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মনে করা হচ্ছে প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেলটি সম্ভবত হ্যাক হয়ে থাকতে পারে। কারণ পোস্টটির ধরন দেখে মনে হচ্ছে সেটি প্রধানমন্ত্রীর পোস্ট করা নয়। একাধিক ইমোজি ব্যবহার করা হয়েছে পোস্টটিতে।
পোস্টটির উপরে লেখা হয়েছে, 'ওরা নিশ্চয় ওদের অহংকার, মিথ্যাচার, হতাশা ও অজ্ঞতায় খুশি হয়েছে। কিন্তু ওদের বিভাজন মূলক রাজনীতি থেকে দূরে থাকুন। ৭০ বছরের পুরনো অভ্যাস এত সহজে দূর হবে না। মানুষের এমন অনেক সিদ্ধান্তের জন্য আগামী দিনে ওদের এমন অনেক বিপর্যয়ের জন্য প্রস্তুত থাকতে হবে।' একাধিক ইমোজি সাইন ব্যবহার করা হয়েছে পোস্টটিতে।
তবে এই খবরের সত্যতা যাচাই করেনি আমাদের নিউজ পোর্টাল।
