Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Country

8 months ago

Ancient banyan tree falls in Rangamati: ধারা বর্ষণ, রাঙামাটিতে ভে‌ঙে পড়েছে প্রাচীন বটগাছ, বিচ্ছিন্ন সড়ক যোগা‌যোগ, ক্ষ‌তিগ্রস্ত দু‌টি বসতঘর

Ancient banyan tree falls in Rangamati
Ancient banyan tree falls in Rangamati

 

বাজারিছড়া (অসম) : টানা বর্ষণের জে‌রে বৃহস্প‌তিবার রাতে প্রায় শতবৰ্ষ পুরনো একট বটগাছ ভেঙে পড়েছে রাঙামা‌টির লোয়াইরপোয়া-কানমুন সড়কের ওপর। ফলে ওই রু‌টে গতকাল রাত থেকে শুক্রবার পর্যন্ত যানবাহন চলাচল ব্যা্হত হয়েছে।এদিকে গাছটি ভেঙে পড়ার সময় স্থানীয় বাসিন্দা মঞ্জু দেবরায় ও লিপিকা বৈদ্যের বসতঘরের একটি অশে পড়েছে। ফলে তাঁদের বসতঘরের কিছু ক্ষয়ক্ষ‌তি হয়েছে।

ঘটনার খবর পে‌য়ে পাথারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নির্দেশে আজ সকালে লোয়াইরপোয়া জেলা পরিষদ সদস্য স্বপন দাস এবং বালিপিপলা জিপির নবনির্বাচিত আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা লাভলি মালাকার সহ দলীয় কর্মী শ্রীমৎ দাস, মিটন চন্দ, হিমু চন্দ, টুটু চন্দ, অমিত দেব প্রমুখ অকুস্থ‌লে পৌঁছে মানুষ লা‌গি‌য়ে গাছটি সরানোর ব্যবস্থা ক‌রে দেন। এতে সহায়তা করেন রাঙামাটি বিট অফিসার প্রাঞ্জল দাস। পরে জেসিবি সহ কাঠ চেরার মেশিন লাগিয়ে গাছটি টুকরো টুকরো করে কেটে সরিয়ে নেওয়া হয়।এদি‌কে গাছ প‌ড়ে আংশিক ক্ষতিগ্রস্ত দু‌টি বা‌ড়ির সদস্যরা তাঁদের বসতঘর পুনঃনির্মাণের জন্য সরকারি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন।

You might also like!