Breaking News
 
Amid TMC Symbol Row: ‘জোড়াফুল’ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা! কংগ্রেসের পথে তৃণমূলের টিকিটবঞ্চিত ‘তৃতীয় পক্ষ’? PM Vishwakarma Yojana: পশ্চিমবঙ্গে বিশ্বকর্মা যোজনা চালুর ঘোষণা! ‘পরিযায়ী বিশ্বকর্মাদের রাজ্যে ফেরাব’, বললেন শুভেন্দু Kunal Ghosh : ‘ক্যামেরার সামনে ঘুষ, তবু বাইরে কেন কাকলি?’ বারাসত থানা থেকে বেরিয়ে কড়া বার্তা কুণালের N Chandrasekaran: RBI-এর চাপের পরই কি ইউটার্ন? নোয়েলের আপত্তি সত্ত্বেও চন্দ্রশেখরনকে ফেরাল টাটা সন্স Ganguly Biopic: সৌরভের বায়োপিকের শুটিংয়ে পিচ নষ্ট! ২৭ পয়েন্ট কাটা, অবনমনের মুখে ইংল্যান্ডের ক্লাব Steve Smith: ‘যেন নেকড়েদের সামনে ছুড়ে দেওয়া হয়েছিল’! ৮ বছর পর বল বিকৃতি কাণ্ডের ভয়াবহ স্মৃতি স্মিথের

 

Country

2 years ago

Amit Shah:এবারও পেলেন গুরুদায়িত্ব, স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রকের দায়িত্ব নিলেন অমিত শাহ

Amit Shah
Amit Shah

 

নয়াদিল্লি, ১১ জুন : নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় এবারও গুরুদায়িত্ব পেলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মঙ্গলবার দায়িত্বভার গ্রহণ করলেন অমিত শাহ। পাশাপাশি এদিনই কেন্দ্রীয় সমবায় মন্ত্রী হিসাবেও তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। গুজরাটের গান্ধীনগর থেকে জয়ী হয়েছেন বিজেপির প্রবীণ নেতা অমিত শাহ। এনডিএ সরকারের দ্বিতীয় দফার মতো তৃতীয় দফাতেও তিনি পেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সমবায় মন্ত্রকও তাঁর হাতে।

সোমবারই কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রক বন্টন হয়েছে। আর মঙ্গলবার একে একে বিভিন্ন মন্ত্রকের মন্ত্রীরা নিজ নিজ দায়িত্বভার গ্রহণ করেন। এদিনই প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বভার গ্রহণ করেন অমিত শাহ। এরপর তিনি কেন্দ্রীয় সমবায় মন্ত্রকেরও দায়িত্বভার গ্রহণ করেছেন।


You might also like!