Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Rahul Gandhi:এবার সরকারি বাংলোও ফিরে পেলেন রাহুল গান্ধী

This time Rahul Gandhi also got back the government bungalow
This time Rahul Gandhi also got back the government bungalow

 

নয়াদিল্লি  : এবার সরকারি বাংলোও ফিরে পেলেন রাহুল গান্ধী।  সংসদ অধিবেশন শেষ হওয়ার আগেই পান এই সুখবর। এদিন রাহুল গান্ধীর বাংলো ফিরে পাওয়ার খবরে উচ্ছ্বসিত কংগ্রেস কর্মী সমর্থকরা। সংসদের বাইরে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন সকলে। তিনি বেরোতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন কংগ্রেস সমর্থকেরা। এরপর রাহুল গান্ধী পৌঁছন কংগ্রেস হেডকোয়ার্টারে। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে রাহুলের প্রতিক্রিয়া, পুরো হিন্দুস্তানই তাঁর বাড়ি৷

লোকসভার সচিবালয় তাঁর সদস্যপদ বহল রাখার নোটিফিকেশন জারি করেছে। সদস্যপদের পর মঙ্গলবার তাঁকে তাঁর পুরনো সরকারি ১২ তুঘলক লেনের বাংলো ফিরিয়ে দেওয়া হয়েছে । মঙ্গলবার বাংলো ফিরে পাওয়ার বিষয়ে প্রশ্ন করলে সাংবাদিকদের রাহুল বলেন, 'পুরো হিন্দুস্তানই আমার বাড়ি।"

এর আগে কংগ্রেস সভাপতি থাকাকালে রাহুল গান্ধী ২০১৯ সালের লোকসভা ভোটের নির্বাচনী প্রচারে কর্ণাটকের কোলার জেলায় এক জনসভায় ভাষণ দেওয়ার সময় মোদী পদবি-সম্পর্কিত মন্তব্য করেছিলেন। দুর্নীতির মামলায় জড়িত পলাতক নীরব মোদী, ললিত মোদী র নাম উল্লেখ করে তিনি জানতে চেয়েছিলেন, চোরদের পদবি কেন মোদী হয়।

ওই ভাষণের পরিপ্রেক্ষিতে গুজরাটের বিজেপি নেতা পূর্ণেশ মোদী সুরাট জেলা আদালতে রাহুলের বিরুদ্ধে ফৌজদারি মানহানির অপরাধে মামলা করেন। সেই মামলায় রাহুলের দুই বছরের সাজা হয়। এরপর তড়িঘড়ি করে রাহুলের লোকসভার সদস্যপদ বাতিল করা হয়। সুপ্রিম কোর্ট সাজা ওই স্থগিত করায় লোকসভার সদস্যপদ ফিরে পান তিনি। এবার সরকারি বাংলোও ফিরে পেলেন রাহুল গান্ধী।


You might also like!