
কিশনগঞ্জ, ২১ আগস্ট: নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন তরুণ। ওই তরুণের নাম রাকেশ কুমার। কিশনগঞ্জের দিলাবরগঞ্জ মহল্লার বাসিন্দা তিনি।
জানা গিয়েছে, সোমবার ভুতনাথ মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালার কথা ছিল রাকেশের। তার আগে কিশনগঞ্জের অদূরে অদ্রা ঘাটের ডক নদীতে স্নান করতে নেমেছিলেন তিনি। নদীতে স্নান করতে নেমেই তলিয়ে যান ওই তরুণ। খবর পেয়ে কিশনগঞ্জ সদর থেকে এসডিআরএফের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশও। উদ্ধারকাজ চলছে।
