Country

2 years ago

PM Narendra Modi: ভারতীয় অর্থনীতির প্রতি আশাবাদী, আস্থাশীল সমগ্র বিশ্ব : প্রধানমন্ত্রী মোদী

Narendra Modi (File Picture)
Narendra Modi (File Picture)

 

নয়াদিল্লি ও জয়পুর, ২৪ আগস্ট: ভারতীয় অর্থনীতির প্রতি আশাবাদী, আস্থাশীল সমগ্র বিশ্ব। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, "ভারতকে উন্মুক্ততা, সুযোগ এবং বিকল্পের সংমিশ্রণ হিসাবে দেখা হয়, কারণ ভারতীয় অর্থনীতিতে আশাবাদী ও আস্থাশীল বিশ্ব।" বৃহস্পতিবার সকালে রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত জি-২০ বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী পর্যায়ের বৈঠকে একটি ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "গত ৯ বছরে ভারত পঞ্চম বৃহত্তম বিশ্ব অর্থনীতিতে পরিণত হয়েছে...এখন আমরা ভারতীয় অর্থনীতিতে বিশ্বব্যাপী আশা এবং আস্থা দেখতে পাচ্ছি। ভারতকে উন্মুক্ততা, সুযোগ এবং বিকল্পের সংমিশ্রণ হিসাবে দেখা হয়।"

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "ভারতের জন্য এমএসএমই-র ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগকে সর্বাধিক সমর্থন। আমাদের অনলাইন প্ল্যাটফর্ম, GeM-এর মাধ্যমে এমএসএমই-কে পাবলিক প্রকিউরমেন্টে একীভূত করেছে ভারত। আমরা পরিবেশের উপর ''জিরো ডিফেক্ট'' এবং ''জিরো ইফেক্ট''-এর নীতি গ্রহণ করার জন্য আমাদের এমএসএমই সেক্টরের সঙ্গে কাজ করছি।"


You might also like!