Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Delhi High Alert:নিরন্তর বাড়ছে যমুনার জলস্তর, দিল্লিতে ফের পৌঁছে গেল বিপদসীমার ওপরে

Delhi High Alert
Delhi High Alert

 

নয়াদিল্লি, ১৬ আগস্ট : নিরন্তর বাড়ছে যমুনার জলস্তর। দিল্লিতে ফের বিপদসীমার ওপরে পৌঁছে গেল যমুনার জলস্তর। মঙ্গলবার দিল্লির পুরানো রেল ব্রিজে যমুনার জলস্তর ছিল ২০৫.৩৯ মিটার, বুধবার সকালে তা একটু কমে ২০৫.৩৩ মিটারে পৌঁছয়। একটু কমলেও, যমুনার জলস্তর এখনও বিপদসীমাতেই রয়েছে। বিগত দু'দিন ধরে বৃষ্টিপাতের জেরে যমুনার জলস্তর ফের বৃদ্ধি পেয়েছে।

কেন্দ্রীয় জল কমিশনের পক্ষ থেকে মঙ্গলবার রাতে জানানো হয়েছিল, দিল্লিতে ফের বৃদ্ধি পেয়েছে যমুনার জলস্তর। মঙ্গলবার রাত দশটা নাগাদ বিপদসীমা (২০৫.৩৩) অতিক্রম করে ২০৫.৩৯ মিটারে পৌঁছে যায়। হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে প্রবল ভারী বৃষ্টিপাতের কারণেই যমুনার জলস্তর নতুন করে বৃদ্ধি পেয়েছে। তবে, বুধবার সকালে একটু কমেছে যমুনার জলস্তর।

You might also like!