Country

2 years ago

Amit Shah:কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার দুদিনের সফরে রায়পুরে যাবেন

Amit Shah
Amit Shah

 

রায়পুর, ১ সেপ্টেম্বর : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের সফরে শুক্রবার দুদিনের জন্য ছত্তিশগড় সফরে যাবেন। সূচি অনুযায়ী আজ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে পৌঁছাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে বিজেপির রাজ্য অফিস কুশাভাউ ঠাকরে ক্যাম্পাসে গিয়ে একটি বৈঠক করার কথা রয়েছে তাঁর ।

রায়পুরে পৌঁছে অমিত শাহ বিজেপির অফিসে সিনিয়র নেতাদের নিয়ে একটি বৈঠক করবেন। এরপর ওখানে অন্যান্য কর্মসূচিতেও অংশ নেবেন। বিজেপির রাজ্য ইনচার্জ ওম মাথুর, সহ-ইনচার্জ নীতিন নবীন এবং জাতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ, অমিত শাহের সফরের ঠিক আগে রায়পুরে পৌঁছোবেন।

বিএল সন্তোষ নির্বাচনী কমিটিগুলি নিয়ে পর্যালোচনাবৈঠক করবেন মন্ত্রী।অমিত শাহ আগামীকাল ২ সেপ্টেম্বর মহাসমুন্দ জেলার সরাইপালিতে আদিবাসী সম্মেলনে যোগ দেবেন। ওইদিনই বিকেল সাড়ে ৫টায় দিল্লির উদ্দেশে রওনা হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

You might also like!