Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Robbery in Delhi:দিল্লিতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ধৃত দুই, বিলাসপুর থেকে পাকড়াও অভিযুক্তরা

Delhi Police has arrested two accused in connection with the daring robbery of a gold shop
Delhi Police has arrested two accused in connection with the daring robbery of a gold shop

 

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর : দিল্লির ভোগাল এলাকায় সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় দুই অভিযুক্তকে আটক করেছে দিল্লি পুলিশ। ছত্তিশগড়ের বিলাসপুর থেকে দুই অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কিছু দিন আগে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে দক্ষিণ-পূর্ব দিল্লির ভোগাল এলাকার একটি সোনার দোকানে। প্রায় ২০ কোটি টাকার এই ডাকাতি দিল্লিবাসীকে একেবারে নাড়িয়ে দেয়।

ডাকাতির বিষয়টি সামনে আসে গত ২৬ সেপ্টেম্বর, ওই দিন সোনার দোকানের মালিক সঞ্জীব জৈন জানান, "আমরা রবিবার দোকান বন্ধ করেছিলাম এবং সোমবার ছুটির পর মঙ্গলবার যখন দোকান খোলা হয়, আমরা দেখি গোটা দোকানে ধুলো জমে আছে এবং স্ট্রংরুমের দেওয়ালে একটি গর্ত রয়েছে... আমরা মনে করছি দুষ্কৃতীরা সবকিছু লুট করে নিয়েছে।" সেই ঘটনার তদন্তে নেমে ছত্তিশগড়ের বিলাসপুর থেকে দুই অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে। এখনও এক অভিযুক্ত অধরা।


You might also like!