Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Shahnawaj and farooq on militant attack: জওয়ানদের আত্মত্যাগ বৃথা যাবে না : শাহনওয়াজ হুসেন; কেন্দ্রের বিরুদ্ধে তোপ ফারুকের

The sacrifice of jawans will not go in vain
The sacrifice of jawans will not go in vain

 

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর : জওয়ানদের আত্মত্যাগ বৃথা যাবে না। উপযুক্ত জবাব দেওয়া হবে। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করে বললেন বিজেপির জাতীয় মুখপাত্র শাহনওয়াজ হুসেন। উপত্যকায় সন্ত্রাসবাদের বাড়বাড়ন্তের জন্য পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স সভাপতি ফারুক আব্দুল্লাহ। কেন্দ্রের প্রতি ফারুকের প্রশ্ন, "সরকার প্রতিদিন চিৎকার করে বলছে সন্ত্রাসবাদ শেষ। এখন আমাকে বলুন, সন্ত্রাসবাদ কি শেষ?

বুধবারই জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগে জঙ্গিদের হামলায় প্রাণ হারান দু'জন সেনা অফিসার ও একজন পুলিশ অফিসার। নিহত জওয়ানরা হলেন-কর্নেল মনপ্রীত সিং, মেজর আশিষ ধোনাক ও ডিএসপি হুমায়ুন ভাট। জঙ্গিদের গুলিতে ৩ জনই গুরুতর জখম হয়েছিলেন, পরে তাঁরা মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই সন্ত্রাসী হামলার নিন্দা করে বৃহস্পতিবার বিজেপির জাতীয় মুখপাত্র শাহনওয়াজ হুসেন বলেছেন, "আমাদের জওয়ানদের আত্মত্যাগ বৃথা যাবে না, উপযুক্ত জবাব দেওয়া হবে। এর সঙ্গে জড়িত সন্ত্রাসীদের কঠোর শাস্তি দেওয়া হবে, গোটা দেশ কর্নেল মনপ্রীত সিং, মেজর আশিস ধোনক এবং ডিএসপি হুমায়ুন ভাটের পরিবারের পাশে রয়েছে। সন্ত্রাসীদের আমরা ক্ষমা করব না।"

এদিকে, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স সভাপতি ফারুক আব্দুল্লাহ বলেছেন, "আমি এর শেষ দেখতে পাচ্ছি না। আজ রাজৌরিতে এনকাউন্টার হয়েছে, প্রতিদিনই এনকাউন্টার হচ্ছে। সরকার প্রতিদিন চিৎকার করে বলছে সন্ত্রাসবাদ শেষ হয়েছে। এখন বলুন, জঙ্গিবাদ কি শেষ? এটা শেষ হবে না, যতক্ষণ না একটা পথ তৈরি হয়। যুদ্ধের মাধ্যমে শান্তি অর্জিত হয় না, আলোচনার মাধ্যমেই আসে।"


You might also like!