Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

2 years ago

Uttar Pradesh: উত্তর প্রদেশের মহারাজগঞ্জে ভেঙে পড়ল নির্মীয়মান অনুষ্ঠান ভবনের ছাদ; মৃত্যু ৩ জনের, আহত ৫

The roof of an under construction event building collapsed in Maharajganj
The roof of an under construction event building collapsed in Maharajganj

 

মহারাজগঞ্জ, ২৮ ডিসেম্বর: উত্তর প্রদেশের মহারাজগঞ্জ জেলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল অনুষ্ঠান ভবনের নির্মীয়মান ছাদ। বুধবার সন্ধ্যায় নির্মীয়মান বিবাহ অনুষ্ঠান ভবনের সিলিং ভেঙে পড়ে। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জন শ্রমিকের ও ৫ জন গুরুতর আহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে ৮ জনকে উদ্ধার করা হয়, তাঁদের মধ্যেই ৩ জনের মৃত্যু হয়েছে, হতাহতরা সবাই সেখানে কাজ করছিলেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন।

মহারাজগঞ্জের জেলাশাসক অনুনয় ঝা বলেছেন, "৮ জনকে উদ্ধার করা হয়, তাঁদের মধ্যে দু''জনকে গুরুতর আহত অবস্থায় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। ৫ জনকে গুরুতর আহত অবস্থায় জেলা হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে আরও একজন প্রাণ হারান।" জেলাশাসক আরও জানিয়েছেন, আহতদের সম্ভাব্য সমস্ত ধরনের চিকিৎসা প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিহতদের পরিবারকে সমস্ত ধরনের সহায়তা প্রদান করা হবে।"


You might also like!