Breaking News
 
Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

 

Narendra Modi: আদি মহোৎসবের সূচনা করলেন প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি : আদিবাসী সংস্কৃতিকে বৃহত্তর পরিসরে প্রদর্শনের প্রয়াস হিসেবে "আদি মহোৎসব"-এর সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে নতুন দিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে জাতীয় আদিবাসী উৎসব ''আদি মহোৎসবের" সূচনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই উৎসব চলবে। আদিবাসী সংস্কৃতি, শিল্প ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে এই উৎসবে।


প্রায় এক হাজার কারিগর ও শিল্পী এতে অংশ নিয়েছেন। আন্তর্জাতিক বাজরা বর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে এই মহোৎসবে আদিবাসীদের দ্বারা উৎপাদিত শ্রী অন্ন প্রদর্শনের উপর জোর দেওয়া হয়েছে। এদিন সকালে "আদি মহোৎসব"-এর সূচনা করার পর স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডাকে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডাও। এদিন আদিবাসীদের তৈরি বিভিন্ন ধরনের শিল্পকলা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী মোদী।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…