Country

2 years ago

Ram Mandir: সূচনা হল রামমন্দির উদ্বোধনের প্রাক-অনুষ্ঠানের!জেনে নিন সপূর্ণ সূচি

Ram Mandir (File Picture)
Ram Mandir (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী সোমবার বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তার আগে আজ, মঙ্গলবার থেকেই বিশেষ পুজো-অনুষ্ঠান শুরু রামমন্দিরে। আজ থেকে এক সপ্তাহ রামমন্দিরে পুজো-অনুষ্ঠানের সূচি প্রকাশ করল মন্দির ট্রাস্ট।

রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে X হ্যান্ডেলে আজ থেকে আগামী ৭ দিনের রামমন্দিরের পুজো-অনুষ্ঠানের সম্পূর্ণ সূচি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ২২ জানুয়ারি, ২০২৪ তারিখে, পৌষ মাসের শুক্ল কুর্ম দ্বাদশী তিথিতে দুপুর ১২টা ২০ মিনিটে পবিত্রতম অভিজিৎ মুহূর্তে মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে। তার আগে শাস্ত্রীয় নিয়ম মেনে কিছু রীতি পালন করা হবে। তার মধ্যে রয়েছে, ১৬ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত দ্বাদশ অধিবাস নিয়ম পালিত হবে। এছাড়া দশবিধ স্নান, বিষ্ণু পুজো এবং সরযূ নদীর তীরে গরু পুজো করা হবে। সম্পূর্ণ সূচি নীচে দেওয়া হল-

১৭ জানুয়ারি- রামের বিগ্রহ শোভাযাত্রা করে অযোধ্যায় পৌঁছবে। ভক্তরা সরযূ নদী থেকে মঙ্গলঘটে করে জল নিয়ে আসবেন রামন্দিরে।

১৮ জানুয়ারি- গনেশ অম্বিকা পুজো, বরুণ পুজোস মর্তিকা পুজো, ব্রাহ্মণ বরণ এবং বাস্তু পুজোর মধ্য দিয়ে রামমন্দির উদ্বোধনের পুজো-পাঠ শুরু হবে।

১৯ জানুয়ারি- পবিত্র আগুন জ্বালানো হবে, এরপর ‘নবগ্রহ’ এবং ‘হবন’ (আগুনকে ঘিরে বিশেষ আচার) প্রতিষ্ঠা করা হবে।

২০ জানুয়ারি- সরযূ নদীর জল দিয়ে রাম জন্মভূমি মন্দির ধোওয়া হবে। তারপর বাস্তু শান্তি এবং অন্নদিবস রীতি পালিত হবে।

২১ জানুয়ারি- ১২৫টি কলসের জল দিয়ে রামের মূর্তিকে স্নান করানো হবে। তারপর তাঁকে বিশ্রাম দেওয়া হবে।

২২ জানুয়ারি- বিশেষ রীতি মেনে দুপুর ১২টা ২০ মিনিটে রাম বিগ্রহকে গর্ভগৃহে প্রবেশ করাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান হবে।

২২ জানুয়ারিই রাম বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে দেশি, বিদেশি মিলিয়ে কয়েক হাজার অতিথি উপস্থিত থাকবেন। যার মধ্যে রাজনীতিক, কূটনীতিক, সেলিব্রিটি থেকে বিভিন্ন ধর্মের প্রধান এবং সাধু-সন্ন্যাসীরা উপস্থিত থাকবেন। ভারতের বাইরে ৫৫টি দেশ থেকে শতাধিক অতিথি উপস্থিত হবেন এই অনুষ্ঠানে। তবে এদিন সাধারণ ভক্তের মন্দিরে প্রবেশাধিকার নেই। সমগ্র অনুষ্ঠান টিভি চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মগুলিতে সরাসরি সম্প্রচারিত হবে। বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার পর ২৩ জানুয়ারি থেকে সকলের জন্য রামমন্দিরের দ্বার খোলা হবে।

You might also like!