Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

2 years ago

Delhi air quality: দূষণে নাজেহাল অবস্থা দিল্লিতে, শ্বাসকষ্ট-সহ নানা সমস্যায় রাজধানীর মানুষজন

Delhi air quality
Delhi air quality

 

নয়াদিল্লি, ১৫ নভেম্বর : দীপাবলির পর বাতাসের গুণগত মান আবারও কমতে শুরু করেছে জাতীয় রাজধানীতে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (সিপিসিবি)-এর দেওয়া তথ্য অনুযায়ী সামগ্রিক ভাবে দিল্লির বাতাসের গুণগত মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই) ৪০০-র কাছাকাছি রয়েছে। দীপাবলির পর থেকেই দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে দিল্লির অধিকাংশ এলাকায়। বুধবার সকাল ৬টা পর্যন্ত দিল্লির আর কে পুরম এলাকায় বাতাসের গুণগত মান ছিল ৪১৭, আনন্দ বিহার এবং নারেলা এলাকায় একিউআই-এর মাত্রা ৪৩০ ছিল, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বাতাসের গুণগত মান ছিল ৪০৩, পঞ্জাবি বাগ এলাকায় বাতাসের গুণগত মান ৪২৩।

শুধুমাত্র দিল্লি নয়, দেশের বিভিন্ন রাজ্য দীপাবলির পর থেকেই দূষণের কবলে। এই তালিকায় রয়েছে উত্তর প্রদেশ, পঞ্জাবও। মাত্রাতিরিক্ত দূষণের কারণে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। সবথেকে বেশি সমস্যার মধ্যে রয়েছেন প্রাতঃভ্রমণকারীরা। শ্বাসকষ্ট-সহ নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন তাঁরা।


You might also like!