Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

2 years ago

Uttarkashi:উত্তরকাশির সুড়ঙ্গের উদ্ধার অভিযানে বাধা দূর, 'অগার' যন্ত্র মেরামতির পর শুরু ড্রিলিং

The platform of the auger machine was repaired in Uttarkashi
The platform of the auger machine was repaired in Uttarkashi

 

উত্তরকাশি, ২৪ নভেম্বর : উত্তরাখণ্ডের উত্তরকাশি জেলায় নির্মাণাধীন সুড়ঙ্গে আটকে পড়া ৪১ কর্মীকে নিরাপদে উদ্ধারের জন্য শুরু হওয়া উদ্ধার অভিযানে যে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে তা রাতেই অনেকাংশে দূর হয়েছে। এদিকে শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছেছেন ভারতীয় সেনার প্রাক্তন জেনারেল ও কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং।

‘ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথোরিটি’র এক সদস্য লেফটেন্যান্ট জেনারেল সইদ আটা হাসনাইন জানিয়েছেন, কাজ চলছে জোরকদমে। শুক্রবার তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আমাদের আশা, আর কয়েকঘণ্টার মধ্যে বা বড়জোর কালকের মধ্যেই অপারেশন সফল হবে।” উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী ধামিও জানিয়েছেন, আর মাত্র ১০ মিটার দূরে রয়েছেন উদ্ধারকারীরা। সব মিলিয়ে অপেক্ষা ক্রমেই তীব্র হচ্ছে। উত্তরাখণ্ড সরকারের পর্যটন বিভাগের বিশেষ কর্মকর্তা বলেন, পার্সন কোম্পানি গ্রাউন্ড পেনিট্রেশন রাডার নিয়ে গবেষণা করেছে। সুড়ঙ্গের পরবর্তী পাঁচ মিটারের জন্য কোনও ধাতব বাধা নেই বলে তারা জানিয়েছে। তার মানে ড্রিলিং আর কোনও বাধা আসবে না।

এদিকে 'অগার' যন্ত্র মেরামতির পর এদিন ফের শুরু হয় ড্রিলিং। আটকে থাকা শ্রমিকদের আরও কাছে পৌঁছেছে উদ্ধারকারীরা। গতকাল টানেলের মধ্যে থাকা লোহা ও ইস্পাতের টুকরো পাথর কাটার পথে বাধা সৃষ্টি করে। বুধবার রাতেই সুড়ঙ্গে ঢুকে পড়েছেন এনডিআরএফ-এর ২১ জন উদ্ধারকারী।সুড়ঙ্গে বাইরে অপেক্ষায় অ্যাম্বুল্যান্স, প্রস্তুত অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প।

প্রসঙ্গত, উত্তরকাশির সিল্কইয়ারা এবং দণ্ডলগাঁওয়ের মাঝে তৈরি হচ্ছিল ওই সুড়ঙ্গটি। টানেলটি সাড়ে চার কিলোমিটার লম্বা। তারই মধ্যে ১৫০ মিটার লম্বা এলাকা জুড়ে আচমকাই ধস নামে। আটকে পড়েন ৪১ শ্রমিক। তাঁদের মধ্যে বাংলারও তিনজন রয়েছেন। স্বাভাবিকভাবেই গত ১২ দিন ধরে বিনিদ্র রজনী কাটাচ্ছেন তাঁদের পরিবার। আর কিছুক্ষণের মধ্যে তাঁদের সেই যন্ত্রণার মুক্তি ঘটবে বলেই আশাবাদী উদ্ধারকারীরা।


You might also like!