Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

A Plane gets stuck under bridge: উড়ালপুলের নীচে আটকে গেল বিমান! তারপর.........

The plane stuck under the flyover (Collected)
The plane stuck under the flyover (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উড়ালপুলের নীচে দিয়ে যাওয়ার সময় আটকে পড়ল এয়ার ইন্ডিয়ার মুম্বই থেকে অসমগামী একটি বিমান।ফলে রাস্তায় বন্ধ হয়ে যায় যান চলাচল।ঘটনা টি ঘটেছে বিহারের মতিহারি জেলায়। 

এয়ারবাস এ ৩২০ বিমানটি আসলে সড়কপথে অসমে আসছিল। শিবসাগরের ব্যবসায়ী হরিপ্রসন্ন হাজরিকা এয়ার ইন্ডিয়ার ওই বাতিল বিমানটি কিনেছিলেন। লম্বা ট্রেলার ট্রাকে করে ১১৮ ফুট লম্বা বিমানটি মুম্বই থেকে শিবসাগরে পাঠানো হচ্ছিল। সময় লাগবে ৪০ দিন। কিন্তু মতিহারির পিপরাকোঠি এলাকার উড়ালপুলের নীচ দিয়ে যাওয়ার সময়ে সেতুতে আটকে যায়। কিন্তু কেন বাতিল বিমান কিনছেন হরিপ্রসন্ন। জানা গিয়েছে, ওই বিমানটি ব্যবহার করেই তিনি উত্তর-পূর্বের প্রথম বিমান রেস্তোঁরা চালু করতে চলেছেন। ভারতে এমন রেস্তোঁরা পাঁচটি রয়েছে। ওই রেস্তোঁরায় একেবারে আসল বিমানে উঠেই খাওয়ার অভিজ্ঞতা হবে। কেবিন ক্রুদের মতো পোশাক পরবেন পরিবেশনকারীরা।

পিপরাকোঠি পুলিশ, অন্যান্য ট্রাক চালক ও স্থানীয়দের সাহায্যে কয়েক ঘণ্টা চেষ্টার পরে বিমানটিকে সেতুর নীচ থেকে বের করা হয়। সেটি অসমের দিকে যাত্রা শুরু করে। মোট যাত্রাপথ ৩০০০ কিলোমিটারের বেশি। শিবসাগরের ভাটিয়াপাড়া এলাকায় ওই বিমান রেস্তোঁরা চালু করা হবে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…