
শিবপুরী, ২১ আগস্ট : মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের আজ, সোমবার পিচোরে মহিলাদের একটি সম্মেলনে অংশ নেওয়ার কথা। এই মহিলা সম্মেলনটি মধ্যপ্রদেশ জেলার পিচোর তহসিল সদর দফতর আয়োজন করেছে বলে জানা গিয়েছে।
মুখ্যমন্ত্রী চৌহান, এই অনুষ্ঠানে উন্নয়নমূলক কাজের জন্য বড় বড় উপহার প্রদান করবেন বলেও সূত্রের মারফত জানা গিয়েছে। জনসংযোগ আধিকারিক হিতেন্দ্র সিং ভাদৌরিয়া জানিয়েছেন, মুখ্যমন্ত্রী চৌহান সোমবার দুপুর ১ টা ৫০ মিনিট নাগাদ পিচোর হেলিপ্যাডে পৌঁছোবেন। তারপর সেখান থেকে সভাস্থল ছত্রশাল স্টেডিয়ামে পৌঁছে জনসভায় ভাষণ দেবেন।
আজ মুখ্যমন্ত্রী চৌহান ভূমিপুজো করবেন। ৪০৯ কোটি টাকার বেশি ব্যয়ে ২৬টি উন্নয়নমূলক কাজের উদ্বোধনও করবেন তিনি। তারমধ্যে রয়েছে প্রায় ৩৮৬ কোটি টাকা ব্যয়ে ১৬টি উন্নয়ন কাজের ভূমিপুজো এবং প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ের উন্নয়নমূলক কাজ অন্তর্ভুক্ত রয়েছে।
