Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

2 years ago

Justice Fathima Beevi:প্রয়াত সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি

Justice Fathima Beevi
Justice Fathima Beevi

 

তিরুবনন্তপুরম, ২৩ নভেম্বর  : প্রয়াত হলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ফতিমা বিবি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।বৃহস্পতিবার কেরলে নিজের বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

তিনি কেরলের প্রথম মহিলা হিসাবে আইনের স্নাতক হন। এর্নাকুলামের ল’ কলেজ থেকে আইন পাশ করার পর পাঁচের দশকেই বিচারবিভাগে কেরিয়ার শুরু করেন ফতিমা। প্রথমে আইনজীবী হিসাবে কাজ শুরু করলেও পরে ল ম্যাজিস্ট্রেট পদে উন্নীত হন। তিনিই প্রথম মুসলিম মহিলা হিসাবে কেরলে ম্যাজিস্ট্রেট পদ পান। ১৯৮৩ সালে কেরল হাইকোর্টে বিচারক হিসেবে নিযুক্ত হয়েছিলেন তিনি। এরপর ১৯৮৯ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন ফতিমা। শুধু ভারতেরই নয়, গোটা এশিয়ার প্রথম মহিলা হিসাবে কোনও দেশের সর্বোচ্চ আদালতে নিযুক্ত হওয়া প্রথম মহিলা তিনি। ১৯৯৩ সালে বিচারপতি পদ থেকে অবসর নেন ফতিমা। অবসরের পর প্রশাসনিক পদেও ছিলেন তিনি। তামিলনাড়ুর রাজ্যপাল পদে দীর্ঘদিন কাজ করেছেন। সংখ্যালঘু মহিলাদের নিয়েও কাজ করেছেন তিনি। তাঁর প্রয়াণে আইনজীবী মহলে শোকের ছায়া নেমে এসেছে।


You might also like!