Country

2 years ago

Congress:সংসদের নিরাপত্তার বিষয়টি নিয়ে সরকার গুরুত্ব দিচ্ছে না : কংগ্রেস

Congress
Congress

 

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর  : সংসদের নিরাপত্তায় গলদ নিয়ে কেন্দ্রীয় সরকার কোনও গুরুত্ব দিচ্ছে না বলে সোমবার মন্তব্য করেন কংগ্রেসের সিনিয়র নেতা ও সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন। অধীর রঞ্জন চৌধুরী বলেন, বিষয়টি খুবই গম্ভীর, কিন্তু মোদী সরকার বিষয়টিকে নিয়ে সেভাবে আমল দিচ্ছে না। কেন্দ্রীয় সরকার সংসদে এই বিষয়টি এড়িয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী সংসদের বাইরে বলেন, বিষয়টি গম্ভীর, তবে তিনি এ বিষয়ে সংসদে উত্তর দিতে চান না।

কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল বলেন, কেন্দ্রীয় সরকার এই ঘটনা থেকে নিজেকে দূরে রাখতে পারে না। তাঁদের সংসদেই জবাব দিতে হবে। বিরোধীদের দাবি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এই বিষয়ে সংসদের উভয় কক্ষে বক্তব্য রাখা উচিত। গত বুধবার লোকসভায় জিরো আওয়ার চলাকালীন, দর্শক গ্যালারি থেকে দুই যুবক সংসদে ঝাঁপ দিয়েছিল। এরপর এই নিয়ে সংসদের উভয় কক্ষে হট্টগোল সৃষ্টি হওয়ায় সংসদের কার্যক্রম ব্যাহত হয়।


You might also like!