Country

2 years ago

Death In Jalandhar: জলন্ধরে ট্রাঙ্ক থেকে উদ্ধার তিন বোনের নিথর দেহ, বাবা ও মা-কে আটক করল পুলিশ

The frozen bodies of three sisters recovered from the trunk in Jalandhar
The frozen bodies of three sisters recovered from the trunk in Jalandhar

 

জলন্ধর, ২ অক্টোবর: পঞ্জাবের জলন্ধরে ট্রাঙ্ক থেকে উদ্ধার ৩ বোনের নিথর দেহ। তিন বোনের বয়স যথাক্রমে ৪, ৭ ও ৯ বছর। পুলিশ সন্দেহ করছে, খুনি তাঁদের বাবা। এই ঘটনায় বাবা ও মা-কে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জলন্ধরের মাকসুদন থানার অন্তর্গত কানপুর গ্রামে এই অপরাধের ঘটনা ঘটেছে। পেশায় পরিযায়ী শ্রমিক তিন বোনের বাবা রবিবার রাতেই মেয়েদের নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশকে জানায়।

এরপর সোমবার বাড়িতেই ট্রাঙ্ক থেকে তিন বোনের নিথর দেহ উদ্ধার হয়েছে। তারা যে বাড়িতে ভাড়া থাকত, সেই বাড়ির মালিক বলেছেন, খুনের সন্দেহভাজন একজন মদ্যপ এবং সে তাকে বাড়ি খালি করতেও বলেছিল। প্রতিবেশীরা ঘরে পড়ে থাকা ট্রাঙ্ক খুললে মরদেহগুলি দেখতে পান। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ওই ব্যক্তি ও তার স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

You might also like!