Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Jakhu temple: এ মাসেই প্রস্তুত হয়ে যাবে শিমলার জাখু মন্দিরের চলমান সিঁড়ি, পর্যটন কেন্দ্র হতে চলেছে ওল্ড ধাল্লি টানেল

Hanuman Temple (File Picture)
Hanuman Temple (File Picture)

 

শিমলা, ৫ জানুয়ারি: পর্যটন কেন্দ্র শিমলাকে আরও সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে। চলতি মাসেই শিমলার জাখু মন্দিরের দু'টি চলমান সিঁড়ি প্রস্তুত হয়ে যেতে চলেছে, এর ফলে মন্দিরে আগত তীর্থযাত্রীদের সুবিধা হবে অনেকটাই। সিঁড়ির পরিবর্তে এই এস্কেলেটর প্রবীণ ও বিশেষভাবে সক্ষম পুণ্যার্থীদেরও উপকৃত করবে। ইতিমধ্যেই এই প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন হিমাচল প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রী।

এদিকে, ব্রিটিশ আমলের ওল্ড ধাল্লি টানেলকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ১৭১ বছর আগে নির্মিত ব্রিটিশ আমলের ওল্ড ধাল্লি টানেলের সৌন্দর্যায়নের কাজ খুব শীঘ্রই শুরু হতে চলেছে। সময়ের পরীক্ষায় টিকে থাকা এই স্থাপত্যের বিস্ময়কে সরকার সংরক্ষণ করতে চায় এবং এটিকে পর্যটকদের আকর্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায়।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…