Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Modi will dedicate Jashobhoomi: যাবতীয় প্রতীক্ষার অবসান, আগামী ১৭ সেপ্টেম্বর ''যশোভূমি'' দেশকে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী মোদী

PM Modi (File Picture)
PM Modi (File Picture)

 

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর: আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির দ্বারকায় ‘যশোভূমি’ দেশকে উৎসর্গ করবেন। এছাড়াও ওই দিন আরও কিছু কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এর মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রী মোদী দ্বারকা সেক্টর ২১ থেকে দ্বারকা সেক্টর ২৫-এ একটি নতুন মেট্রো স্টেশন পর্যন্ত দিল্লি বিমানবন্দর মেট্রো এক্সপ্রেস লাইনের সম্প্রসারণেরও উদ্বোধন করবেন।

দ্বারকায় ‘যশোভূমি’ নামক ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টার (আইআইসিসি)-এর প্রথম পর্যায়ের কার্যক্রমের মাধ্যমে দেশে সভা, সম্মেলন এবং প্রদর্শনীর আয়োজনের জন্য একটি বিশ্বমানের পরিকাঠামো থাকার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর যে দৃষ্টিভঙ্গি রয়েছে, তা শক্তিশালী হবে।

You might also like!