Country

2 years ago

Hemkund Sahib Yatra:শীতের জন্য ১১ অক্টোবর বন্ধ হচ্ছে উত্তরাখণ্ডের হেমকুন্ড সাহিব এবং লোকপালের দরজা

The doors of Uttarakhand's Hemkund Sahib and Lokpal are closing on October 11 for winter
The doors of Uttarakhand's Hemkund Sahib and Lokpal are closing on October 11 for winter

 

গোপেশ্বর : উত্তরাখণ্ডের হেমকুন্ড সাহিব এবং লোকপালের দরজা ১১ অক্টোবর থেকে বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে হেমকুন্ড সাহিব ম্যানেজমেন্ট ট্রাস্ট। উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত শিখদের পবিত্র স্থান হেমকুন্ড সাহিব এবং লোকপালের দরজা বন্ধ রাখার কথা জানিয়েছেন নরেন্দ্রজিৎ সিং বিন্দ্রা। তিনি গুরুদ্বার শ্রী হেমকুন্ড সাহিব ম্যানেজমেন্ট ট্রাস্টের সভাপতি।

তিনি জানিয়েছেন, হেমকুন্ড সাহেব গুরুদ্বারের দরজা ঠাণ্ডার জন্য ১১ অক্টোবর দুপুর ১ টায় বন্ধ হয়ে যাবে। নরেন্দ্রজিৎ সিং বিন্দ্রা বলেন, চলতি বছরের ২০ মে থেকে হেমকুণ্ড সাহিব যাত্রা শুরু হয়েছে। দরজা খোলার সময় প্রবল তুষারপাত, আবহাওয়া পরিবর্তন ও বৃষ্টির মধ্যেও এখনও পর্যন্ত ২,২৭,৫০০ ভক্ত গুরুর দরবারে উপস্থিত হয়েছেন। আবহাওয়া পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে গোবিন্দঘাট থেকে ঘাঙ্গারিয়া পর্যন্ত হেলিকপ্টার সার্ভিসও চালু করা হয়েছে বলেও তিনি জানান।


You might also like!