Breaking News

 

Country

2 years ago

Cold grips in Delhi: মরসুমের শীতলতম দিন দিল্লিতে, তাপমাত্রার পারদ নামল ৬.২ ডিগ্রিতে

Weather in Capital Delhi (File Picture)
Weather in Capital Delhi (File Picture)

 

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর: কনকনে ঠান্ডায় কাঁপছে রাজধানী দিল্লি। বৃহস্পতিবারই মরসুমের শীতলতম দিন উপভোগ করল রাজধানী দিল্লি, এদিন জাতীয় রাজধানীতে তাপমাত্রার পারদ নেমে ৬.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। প্রবল ঠান্ডা ও কুয়াশার মধ্যেই এদিন ঘুম ভেঙেছে দিল্লিবাসীর। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.২ ডিগ্রি সেলসিয়াস।

ঠান্ডার মধ্যেও দিল্লির বাতাসের গুণগতমানের এখনও উন্নতি হল না। সকাল ৯টা নাগাদ দিল্লিতে সামগ্রিক বাতাসের গুণগতমান ছিল ৩৫৮, যা অস্বাস্থ্যকর। দিল্লির বিভিন্ন এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রেকর্ড করা হয়েছে ৩০০ থেকে ৪০০-র মধ্যেই। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ দিল্লির মোতি বাগ এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রেকর্ড করা হয়েছে ৩৪৩, পঞ্জাবি বাগ এলাকায় ৪০৫।


You might also like!