Country

2 years ago

Draupadi Murmu : চারটি দেশের রাষ্ট্রদূত রাষ্ট্রপতি মুর্মুর কাছে তাঁদের পরিচয়পত্র পেশ করলেন

Draupadi Murmu (File Picture)
Draupadi Murmu (File Picture)

 

নয়াদিল্লি, ২৯ আগস্ট  : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চারটি দেশের রাষ্ট্রদূতদের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করেন। মঙ্গলবার এস্তোনিয়া, ইউক্রেন, বুর্কিনা ফাসো এবং নরওয়ে রাষ্ট্রদূত রাষ্ট্রপতির কাছে তাঁদের পরিচয়পত্র পেশ করেন ।

মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চারটি দেশের রাষ্ট্রদূতদের কাছ থেকে তাঁদের পরিচয়পত্র গ্রহণ করেন। এই চারটি দেশ হল এস্তোনিয়া, ইউক্রেন, বুর্কিনা ফাসো এবং নরওয়ে। রাষ্ট্রপতি ভবনের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে আজ এস্তোনিয়ার রাষ্ট্রদূত মার্জে লুপ, ইউক্রেনের রাষ্ট্রদূত ডঃ আলেক্সান্ডার পোলিশচুক, বুর্কিনা ফাসোর রাষ্ট্রদূত ডঃ ডিজায়ার বনিফেস সাম ও নরওয়ের রাষ্ট্রদূত মে-এলেন স্টেইনার আজ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তাঁদের পরিচয়পত্র পেশ করেন।

You might also like!