Country

2 years ago

NIA raid:সন্ত্রাসী-গ্যাংস্টার নেক্সাস মামলা : পঞ্জাব-সহ ৪ রাজ্যের ৩০টি স্থানে অভিযানে এনআইএ

NIA raid
NIA raid

 

নয়াদিল্লি, ১২ মার্চ : সন্ত্রাসী-গ্যাংস্টার নেক্সাস মামলায় এবার বড়সড় অভিযানে নামল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। মঙ্গলবার সকাল থেকে পঞ্জাব-সহ দেশের ৪টি রাজ্যের ৩০টি ঠিকানায় অভিযানে নেমেছে এনআইএ। পাশাপাশি অভিযান চলছে কেন্দ্রশাসিত অঞ্চল চন্ডীগড়েও। এনআইএ সূত্রের খবর, সন্ত্রাসবাদী-গ্যাংস্টার নেক্সাস মামলায় মঙ্গলবার সকাল থেকে পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়েও চলছে এই অভিযান। ৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৩০টি স্থানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পঞ্জাবের কোটকাপুরা ও ফরিদকোটে এক ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে গিয়েছেন এনআইএ গোয়েন্দারা। সন্ত্রাসবাদ ও মাফিয়া নেটওয়ার্কের বিরুদ্ধে জাতীয় তদন্তকারী সংস্থার এই অভিযান এখন জারি রয়েছে।


You might also like!