Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

All-party meet:নাইডুর গ্রেফতারির প্রতিবাদে সংসদ চত্বরে বিক্ষোভ টিডিপি-র, রামমোহন বললেন সংসদে বিষয়টি উত্থাপন করব

TDP MPs protest arrest of party chief Chandrababu Naidu ahead of Parliament session
TDP MPs protest arrest of party chief Chandrababu Naidu ahead of Parliament session

 

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর : অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রধান এন চন্দ্রবাবু নাইডুকে গ্রেফতারের প্রতিবাদে সংসদ চত্বরে বিক্ষোভ দেখালেন টিডিপি সাংসদরা। সোমবার সকালে সংসদ চত্বরে গান্ধিমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান টিডিপি সাংসদরা। অন্ধ্রপ্রদেশ সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা।

টিডিপি সাংসদ রামমোহন নাইডু কিনজারাপু বলেছেন, "আমাদের নেতা চন্দ্রবাবু নাইডুকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে। মিথ্যা প্রমাণ পেশ করা হয়েছে। কোনও প্রমাণ নেই, তারপরও তাঁকে গ্রেফতার করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি একজন সাইকোর মতো আচরণ করছেন। কোনও বিরোধী দলের নেতা আওয়াজ তোলার চেষ্টা করলে তাঁদের কারাগারে পাঠানোর চেষ্টা করা হয়। তাই, আমরা এখানে প্রতিবাদ করছি যে অন্ধ্রপ্রদেশে গণতন্ত্র রক্ষা করা উচিত।" তিনি আরও বলেন, "আমরা অবশ্যই এই বিষয়টি সংসদে উত্থাপন করব।"


You might also like!