Country

3 years ago

Supreme Court : ২৪ মার্চ কে কবিতার আবেদন শুনবে শীর্ষ আদালত, অন্তর্বর্তী সুরক্ষার আর্জি প্রত্যাখ্যান

Supreme Court
Supreme Court

 

নয়াদিল্লি, ১৫ মার্চ : দিল্লি আবগারি নীতি মামলায় গ্রেফতারি থেকে বাঁচতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র এমএলসি ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর কন্যা কে কবিতা। পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সমনকেও চ্যালেঞ্জ জানিয়েছেন কে কবিতা। বুধবারই সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন কে কবিতা। আগামী ২৪ মার্চ বিআরএস নেত্রীর আবেদন শুনবে আদালত। তবে, কে কবিতার অন্তর্বর্তীকালীন সুরক্ষার আর্জি প্রত্যাখ্যান করেছে শীর্ষ আদালত।

উল্লেখ্য, দিল্লি আবগারি নীতি মামলায় কে কবিতাকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে প্রবর্তন নিৰ্দশালয়। পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য ১৬ মার্চ, বৃহস্পতিবার ফের তাঁকে ডেকে পাঠিয়েছে ইডি। তার আগে বুধবারই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন কে কবিতা। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিমহার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ আগামী ২৪ মার্চ কে কবিতার আবেদনের শুনানি করতে সম্মত হয়েছে। কে কবিতার আইনজীবী এদিন সর্বোচ্চ আদালতে বলেন, "একজন মহিলাকে কি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে ডাকা যেতে পারে?। এটি "সম্পূর্ণভাবে আইন বিরোধী"।

You might also like!