Breaking News

 

Country

3 years ago

Ban on Malyalam news channel: মুখ পুড়ল পদ্ম গেরুয়া সরকারের!‘নিষিদ্ধ’ টিভি চ্যানেল চালু করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Supreme Court of India
Supreme Court of India

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মালয়ালম এক নিউজ চ্যানেলের উপর রাষ্ট্র বিরোধিতার অভিযোগে, তথা জাতীয় নিরাপত্তার প্রশ্ন তুলে উক্ত চ্যানেলটির লাইসেন্স পুনর্নবীকরণে সায় দেয়নি।শুধু তাই নয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রের তথ্য এবং সম্প্রচার মন্ত্রক। এই নির্দেশ বহাল রেখেছিল কেরল হাই কোর্টও। বুধবার সুপ্রিম কোর্ট সেই নির্দেশ খারিজ করে দিয়ে জানাল, পুনরায় সম্প্রচার চালু করতে কোনও অসুবিধা নেই ওই চ্যানেলের।

এই মামলার রায় দিতে গিয়ে শীর্ষ আদালতের তরফে বলা হয়, “সরকারের নীতির সমালোচনা করলেই কাউকে প্রতিষ্ঠান বিরোধী কিংবা সরকার বিরোধী বলা যায় না।” শক্তিশালী গণতন্ত্রের জন্য যে স্বাধীন সংবাদমাধ্যমের প্রয়োজন, তা-ও স্পষ্ট করে দেওয়া সুপ্রিম কোর্টের তরফে।

প্রসঙ্গত, কেরল হাই কোর্ট টিভি চ্যানেলটির সম্প্রচার বন্ধ করার নির্দেশ বহাল রাখার পরই দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন চ্যানেল কর্তৃপক্ষ। চ্যানেলটির সম্পাদক প্রমোদ রামন এবং কেরলের একটি সাংবাদিক সংগঠনও আলাদা করে মামলা দায়ের করেছিল। 


You might also like!