Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Rajnath Singh:চন্দ্রযান-৩-এর সাফল্য ভারতের জন্য অনেক বড় প্রাপ্তি : রাজনাথ সিং

Rajnath Singh
Rajnath Singh

 

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর  : ভারতের চন্দ্রযান-৩ মিশনের সাফল্য নিয়ে লোকসভায় বক্তব্য রাখলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, "চন্দ্রযান-৩-এর সাফল্য আমাদের জন্য একটি বড় প্রাপ্তি, কারণ আরও কয়েকটি উন্নত দেশ এখনও চাঁদে পৌঁছানোর জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যেখানে প্রথম দেশ হিসেবে আমরা চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছেও গিয়েছি।"

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও বলেছেন, "আমি বিশ্বাস করি, যারা নিজস্ব দেশ এবং দেশের অর্জন নিয়ে গর্ববোধ করেন, এটি তাঁদের সবার জন্য গর্বের বিষয়। এই সাফল্যের জন্য আমি ইসরো-র বিজ্ঞানীদের এবং বৃহত্তর ভারতীয় বৈজ্ঞানিক সম্প্রদায়কে অভিনন্দন জানাই।" প্রসঙ্গত, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী প্রশ্ন করেছিলেন, লোকসভায় চিন ইস্যু নিয়ে আলোচনা করার সাহস আছে কিনা। এ বিষয়ে রাজনাথ বলেন, "হ্যাঁ, একদম সাহস রয়েছে। আমি চিন নিয়েও আলোচনা করতে প্রস্তুত এবং আমি নিজের বুক প্রশস্ত করে আলোচনা করতেও প্রস্তুত।"

You might also like!