Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

1 year ago

Earthquake felt in delhi: জোরালো তীব্রতার ভূমিকম্প দিল্লিতে; কম্পাঙ্ক ৪.০, সতর্ক করলেন মোদী

Earthquake felt in delhi
Earthquake felt in delhi

 

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি : জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি। সোমবার সকাল ৫.৩৬ মিনিট নাগাদ দিল্লি ও এনসিআর অঞ্চলে ৪.০ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। ভূকম্পন টের পাওয়া মাত্রই বহু মানুষ আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল দক্ষিণ দিল্লির ধৌলাকুঁয়া। সেখানে দুর্গাবাই দেশমুখ কলেজ অফ স্পেশ্যাল এডুকেশনের জমির ঠিক নীচে ভূমিকম্প হয়েছে। মাটি থেকে গভীরতা খুব বেশি নয়, মাত্র পাঁচ কিলোমিটার।

সোমবার সকালে ভূমিকম্পের পর সতর্ক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, ‘‘দিল্লি এবং আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। সকলের কাছে আমার অনুরোধ, আপনারা শান্ত থাকুন। ভূমিকম্পের আফ্‌টারশক হতে পারে, তার জন্য সতর্ক থাকুন। পরিস্থিতির দিকে নজর রেখেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।’’ উল্লেখ্য, সোমবার সকাল ৮.০২ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় বিহারের সিওয়ানেও, সেখানে কম্পনের তীব্রতা ছিল ৪.০।

You might also like!