Country

3 years ago

Prem Singh Tamang : বর্তমান বিশ্ব চাহিদা অনুযায়ী স্টার্টআপ ২০ একটি উপযুক্ত উদ্যোগ: মুখ্যমন্ত্রী তামাং

Prem Singh Tamang
Prem Singh Tamang

 

গ্যাংটক, ১৮ মার্চ : উদ্ভাবন, ডিজিটালাইজেশন, গতিশীল শক্তি, প্রযুক্তিকে বর্তমান বিশ্বের প্রয়োজন বলে উল্লেখ করে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং বলেন, স্টার্টআপ২০ সমস্ত স্টেকহোল্ডারকে এক প্ল্যাটফর্মে এনে এবিষয়গুলি নিয়ে আলোচনা করার সঠিক সুযোগ দিয়েছে। শনিবার আয়োজিত দুদিনের স্টার্টআপ ২০ সিকিম সভার উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখছিলেন।

আয়োজিত স্টার্টআপ ২০ সিকিম সভার উদ্বোধনী অধিবেশনে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী সোম প্রকাশ, স্টার্টআপ ২০ সভাপতি ডঃ চিন্তন বৈষ্ণব সহ ভারত সরকারের ঊর্ধ্বতনকর্তারা এবং সিকিম সরকারের মন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মুখ্যমন্ত্রী তামাং স্টার্টআপ ২০-এ অংশ নিতে আসা সিকিম থেকে আসা সমস্ত প্রতিনিধিদের স্বাগত জানান। তিনি জি-২০ এর মর্যাদাপূর্ণ এবং চ্যালেঞ্জিং সভাপতিত্ব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। সিকিমকে জি-২০-এর অধীনে বি২০ এবংস্টার্টআপ ২০ আয়োজনের সুযোগ দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদও জানিয়েছেন।

You might also like!