Country

2 years ago

Sonia, Manmohan express grief: ওমেন চান্ডির প্রয়াণে ব্যথিত সোনিয়া, শোক ব্যক্ত করলেন মনমোহন সিংও

Sonia Gandhi Condolences on the mark of  Omen Chandy's death
Sonia Gandhi Condolences on the mark of Omen Chandy's death

 

বেঙ্গালুরু, ১৮ জুলাই: প্রবীণ কংগ্রেস নেতা ও কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডির প্রয়াণে শোকস্তব্ধ কংগ্রেস শিবির। ওমেন চান্ডির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। শোকপ্রকাশ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রমুখ। মঙ্গলবার ভোর ৪.২৫ মিনিট নাগাদ বেঙ্গালুরুর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি। তিনি ক্যানসারে ভুগছিলেন। দীর্ঘদিন ধরেই শারীরিক ভাবে অশক্ত হয়ে পড়েছিলেন ওমেন। সাম্প্রতিক অতীতে চিকিৎসার জন্য বেঙ্গালুরুতেই থাকতে হচ্ছিল তাঁকে।

এদিন সকালে হাসপাতাল থেকে ওমেন চান্ডির মরদেহ নিয়ে যাওয়া হয় কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী টি জন্স-এর বাসভবনে, সেখানেই শায়িত থাকে চান্ডির নশ্বর দেহ। সেখানে পৌঁছে চান্ডিকে শেষশ্রদ্ধা জানান কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলের নেতা রাহুল গান্ধী, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারমাইয়া, উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার প্রমুখ। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ওমেন চান্ডির প্রয়াণে শোকপ্রকাশ করে এক বার্তায় জানান, "ওমেন চান্ডি একজন মানুষের নেতা ছিলেন, বিশিষ্ট প্রশাসকও ছিলেন তিনি। জনগণের সেবায় তাঁর সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেস এবং কেরলে তাঁর অবদানের জন্য তিনি সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন।"

You might also like!