
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার প্রসূন মুখোপাধ্যায়ের পুত্র রণজিৎ মুখোপাধ্যায় ‘কমিউনিকেশন ম্যানেজমেন্ট’-এ স্নাতকোত্তর ডিগ্রিধারী রণজিৎ টানা ১০ বছর কর্পোরেটে চাকরি করার পরে ২০১২ সালে যোগ দিয়েছেন সর্বক্ষণের রাজনীতিতে। বাংলার ছেলে এখন টিম রাহুলের দলের অন্যত্তম সদস্য। বর্তমানে তিনি নাগাল্যান্ডের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি সম্পাদক। গত ন’মাস ধরে নাগাল্যান্ডের রাজধানী কোহিমাতে মাটি কামড়ে পড়ে রয়েছেন রণজিৎ, লক্ষ্য উত্তর-পূর্ব ভারতের ওই রাজ্যের বিধানসভা ভোটে দ্বিতীয় বারও ‘শূন্য’ পাওয়ার লজ্জা থেকে কংগ্রেসকে বাঁচানো। উল্লেখ্য, আগামী ২৭ ফেব্রুয়ারি নাগাল্যান্ডে বিধানসভা ভোট। গণনা ২ মার্চ।
সূত্রের খবর, উত্তর-পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি সাধারণ সম্পাদক অজয় কুমার এবং নাগাল্যান্ড প্রদেশ কংগ্রেস সভাপতি কে থেরি-সহ অন্য নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রার্থী বাছাইয়ের কাজের পাশাপাশি ক্ষমতাসীন এনডিপিপি বিজেপি জোটের বিরুদ্ধে ‘সমমনস্ক’ দলগুলির সঙ্গে বোঝাপড়ার জন্য আলোচনার দায়িত্বও পালন করছেন তিনি।
রণজিতের কথায়, ‘‘পুরোপুরি না হলেও বিজেপি বিরোধী লড়াইয়ে আংশিক সাফল্য পেয়েছি আমরা।"
