Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

1 year ago

Weather Forcast in himachal Pradesh : হিমাচলের পাহাড়ে তুষারপাতের পূর্বাভাস, সমতলে বৃষ্টির ভ্রুকুটি

Snowfall forecast in Himachal hills, drizzle in plains
Snowfall forecast in Himachal hills, drizzle in plains

 

শিমলা, ৭ ডিসেম্বর : দীর্ঘ শুষ্ক আবহাওয়ার এবার অবসান হতে চলেছে হিমাচল প্রদেশে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই আবহাওয়া বদলের পূর্বাভাস। ৮ ডিসেম্বর হিমাচল প্রদেশের বিভিন্ন জেলায় বৃষ্টি ও সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ৮ ও ৯ ডিসেম্বর শিমলা শহরে হালকা বৃষ্টি ও তুষারপাত হতে পারে। ওই সময়ে কুফরি এবং পার্শ্ববর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

এই সময়ের মধ্যে সমতল এবং নীচু পাহাড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং রাজ্যের মধ্য ও উঁচু পাহাড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। লাহৌল-স্পিতি ও কিন্নর জেলায় এবং চাম্বা, কাংড়া, কুল্লু, মান্ডি, শিমলা এবং সিরমাউর জেলার উঁচু অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ১০ ডিসেম্বর থেকে বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

You might also like!