Country

2 years ago

Jammu and Kashmir: ফের তুষারপাত জম্মু ও কাশ্মীরে, শ্বেতশুভ্র বরফের চাদরে ঢাকা পড়ল হিমাচলের মানালি

Snow falls again in Jammu and Kashmir, Manali in Himachal covered in white snow
Snow falls again in Jammu and Kashmir, Manali in Himachal covered in white snow

 

শ্রীনগর ও শিমলা, ১৯ ফেব্রুয়ারি: ফের তুষারপাতের সাক্ষী হল ভূস্বর্গ, শ্রীনগর ও অন্যান্য সমতল ভূমিতে সোমবারও বৃষ্টি অব্যাহত ছিল। আবার উঁচু পাহাড়ে তুষারপাত হয়েছে। সোমবার সকালে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার সাওজিয়ান সেক্টরে তুষারপাত হয়েছে, ঘর-বাড়ি, রাস্তাঘাট সব কিছু বরফের চাদরে ঢাকা পড়েছে। তুষারপাত হয়েছে কুপওয়ারাতেও। শ্রীনগরে গত ২৪ ঘন্টায় সোমবার সকাল ৮.৩০ মিনিট পর্যন্ত ১২.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং সর্বনিম্ন রেকর্ড হয়েছে ২.০ ডিগ্রি সেলসিয়াস।

পহেলগামে এই সময়ে ১৮.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.৮ ডিগ্রি সেলসিয়াস, গুলমার্গে প্রায় ১৬ ইঞ্চি মতো তুষারপাত হয়েছে এবং সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ২.৮ ডিগ্রি সেলসিয়াস, জম্মুতে ৪.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.০ ডিগ্রি সেলসিয়াস। কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২১ তারিখ পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে জম্মু ও কাশ্মীরে।

এদিকে, সোমবারই ভারী তুষারপাত হয়েছেন হিমাচল প্রদেশের নানা প্রান্তেও। হিমাচলের মানালিতে এদিন সকালেই তুষারপাত হয়েছে। চারিদিক শ্বেতশুভ্র বরফের চাদরে ঢাকা পড়েছে। আবহাওয়া দফতর হিমাচল প্রদেশের বেশ কয়েকটি জেলার ভারী থেকে অতি ভারী তুষার ও বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। মঙ্গলবার থাকছে কমলা সতর্কতা।


You might also like!