
নেল্লোর, ১০ ফেব্রুয়ারি: অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলায় দু'টি ট্রাক ও বাসের সংঘর্ষে প্রাণ হারালেন ৬ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় কমবেশি আহত হয়েছেন আরও ২০ জন। শনিবার ভোররাতে নেল্লোর জেলার মুসুনুরু টোল প্লাজায় দুর্ঘটনাটি ঘটেছে। ভোররাত তখন দু'টো হবে, দুটি ষাঁড় নিয়ে শ্রীকালহস্তির দিকে যাচ্ছিল একটি ট্রাক, সেই সময় লোহাবোঝাই আরেকটি ট্রাক পেছন থেকে ধাক্কা মারে।
কাভালি মহকুমা পুলিশ অফিসার ভেঙ্কট রমনা বলেছেন, লোহা বোঝাই ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, তখন ট্রাকটি বিপরীত দিক থেকে আসা একটি বাসে ধাক্কা মারে। এই দুর্ঘটনাতেই ৬ জনের মৃত্যু ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। যদিও, পুলিশ দাবি করেছে, দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৪ ও আহত হয়েছেন ১৫ জন।
