Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Sitaram Yechury: মণিপুরের উদ্দেশ্যে রওনা ইয়েচুরি, ১৮-২০ আগস্ট উত্তর-পূর্বের রাজ্য সফরে ৪ সদস্যের প্রতিনিধি দলের

Sitaram Yechury (File Picture)
Sitaram Yechury (File Picture)

 

নয়াদিল্লি, ১৮ আগস্ট : হিংসার আগুনে বিপর্যস্ত হয়ে যাওয়া মণিপুর পরিদর্শনে রওনা দল সিপিআই (এম)-এর এক প্রতিনিধি দল। শুক্রবার সকালে দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল মণিপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। ১৮ থেকে ২০ আগস্ট পর্যন্ত মণিপুরের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন সিপি আই (এম) নেতারা। এদিন সকালে সীতারাম ইয়েচুরি বলেছেন, "আমরা মণিপুরের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে যাচ্ছি এবং তাঁদের বলব ভারত আপনাদের পাশে আছে...মণিপুরের মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করা উচিত। শান্তি পুনরুদ্ধারের জন্য যা যা করা দরকার আমরা তা করব...রাজ্যের পরিস্থিতি বিপজ্জনক এবং দেশের ঐক্যের জন্য এটি নিয়ন্ত্রণ করা প্রয়োজন।"

ইয়েচুরি ছাড়াও ওই দলে রয়েছেন সিপিআই (এম)-এর ত্রিপুরা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, অসম রাজ্য সম্পাদক সুপ্রকাশ তালুকদার এবং বাংলা থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য দেবলীনা হেমব্রম। জিতেন্দ্র এবং দেবলীনা দু’জনেই জনজাতি সম্প্রদায়ের। চূড়াচাঁদপুর, মইরাং, ইম্ফলের বিভিন্ন এলাকায় যাবেন ইয়েচুরিরা। একাধিক আশ্রয় শিবিরও ঘুরে দেখার কথা তাঁদের। তাছাড়া একাধিক সামাজিক সংগঠন ও মণিপুরের রাজ্যপালের সঙ্গেও দেখা করার কথা সিপিআই (এম)-এর ওই প্রতিনিধি দলের।


You might also like!