Country

1 year ago

Manjinder sirsa slammed Rahul:রায়বেরেলিতে রাহুল প্রার্থী হতেই তোপ বিজেপির, মনজিন্দর বললেন ওয়ানাডে হারছেন তিনি

Manjinder sirsa slammed Rahul
Manjinder sirsa slammed Rahul

 

নয়াদিল্লি, ৩ মে : কেরলের ওয়ানাডের পাশাপাশি উত্তর প্রদেশের রায়বেরেলি সংসদীয় আসন থেকেও এবারের লোকসভা ভোটে লড়ছেন রাহুল গান্ধী। শুক্রবারই রায়বেরেলি আসনের প্রার্থী হিসেবে রাহুলের নাম ঘোষণা করেছে কংগ্রেস, রায়বেরেলিতে রাহুল প্রার্থী হতেই তোপ দাগল বিজেপি। বিজেপির জাতীয় সম্পাদক মনজিন্দর সিং সিরসা বলেছেন, ওয়ানাডে হারছেন তিনি।

সিরসা শুক্রবার সকালে বলেছেন, "রাহুল গান্ধী ওয়ানাড থেকে হেরে যাচ্ছেন এবং এই কারণেই রায়বরেলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। আগে আমেঠি থেকে পরাজয় মেনে নিয়েছিলেন, এখন ওয়ানাড থেকে পালিয়ে বেড়াচ্ছেন। পরিস্থিতি এমন যে কংগ্রেসের কেউ আমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় না, যেটি ছিল কংগ্রেসের ঐতিহ্যবাহী আসন। রাহুল গান্ধীকেও রায়বরেলি ছাড়তে হবে এবং মানুষ তাকে উপযুক্ত জবাব দেবে, তিনি রায়বরেলিতেও পরাজিত হবেন।"


You might also like!