
বেঙ্গালুরু, ৭ জুলাই : কর্ণাটকের বাজেট পেশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। শুক্রবার দুপুরে কর্ণাটক বিধানসভায় রাজ্য বাজেট পেশ মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। মোট ব্যয় ৩,২৭,৭৪৭ কোটি টাকা অনুমান করা হয়েছে, যার মধ্যে রাজস্ব ব্যয় ২,৫০,৯৩৩ কোটি টাকা, মূলধন ব্যয় ৫৪,৩৭৪ কোটি টাকা এবং ঋণ পরিশোধ ২২,৪৪১ কোটি টাকা রয়েছে।
শিক্ষার জন্য ৩৭,৫৮৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, মহিলা ও শিশু উন্নয়নের জন্য ২৪,১৬৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটি মোট বাজেট বরাদ্দের যথাক্রমে ১১ শতাংশ এবং ৭ শতাংশ। মোট বরাদ্দের ৪ শতাংশ অর্থাৎ ১৪,৯৫০ কোটি টাকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণের জন্য বরাদ্দ করা হয়েছে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী হিসেবে এই নিয়ে সপ্তমবার বাজেট পেশ করলেন সিদ্দারামাইয়া।
