
নয়াদিল্লি : অসুস্থ প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রিয়ঙ্কা গান্ধী বঢরা নিজেই টুইট করে একথা জানিয়েছেন।
রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা বিহার থেকে উত্তর প্রদেশের চান্ডাউলিতে করছে। সেখানেই এই যাত্রা-য় যোগদান করার কথা ছিল প্রিয়ঙ্কা গান্ধী বঢরার। কিন্তু, অসুস্থতার কারণে তিনি যোগ দিতে পারছেন না। এর জন্য টুইটারে আক্ষেপ প্রকাশ করেছেন প্রিয়ঙ্কা গান্ধী।
টুইটারে প্রিয়ঙ্কা লিখেছেন, “উত্তর প্রদেশে ভারত জোড়ো ন্যায় যাত্রা প্রবেশ করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। কিন্তু, অসুস্থতার জন্য আজই আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তবে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে আমি যাত্রা-য় যোগ দেব। ততক্ষণ পর্যন্ত চান্ডাউলি থেকে বেনারস পর্যন্ত সমস্ত যাত্রী, আমার সহকর্মী এবং উত্তর প্রদেশে যাঁরা এই যাত্রার আয়োজন করেছেন, সেই প্রিয় ভাইদের শুভেচ্ছা জানাচ্ছি।”
