Country

3 years ago

Rahul Gandhi : রাহুল গান্ধী পরিণত নন, তাঁর মানসিকতা এখনও শিশুসুলভ : শিবরাজ চৌহান

Rahul Gandhi -  Shivraj Singh Chouhan
Rahul Gandhi - Shivraj Singh Chouhan

 

ভোপাল, ১৮ মার্চ : কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। শনিবার কটাক্ষের সুরে শিবরাজ বলেছেন, রাহুল গান্ধী এখনও পরিণত হননি, তাঁর মানসিকতা এখনও শিশুসুলভ রয়েছে। প্রসঙ্গত, ভারতীয় গণতন্ত্র সম্পর্কে অনভিপ্রেত মন্তব্যের জন্য রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করেছে বিজেপি।

আর শনিবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, রাহুল গান্ধী এখনও পরিণত হননি, তাঁর মানসিকতা এখনও শিশুসুলভ রয়েছে। রাহুল বাবা বলছেন, দুর্ভাগ্যবশত আমি একজন সাংসদ। তিনি গণতন্ত্র, সংবিধানের মন্দিরকে অপমান করেছেন এবং জনগণের আস্থায় আঘাত করেছেন। আমাদের বুথ কর্মীরা তার চেয়ে বেশি বিচক্ষণ।

You might also like!